দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলেয়া (৩৮)।
নিহত আলেয়া ঘোড়াঘাট উপজেলার আবিরপাড়া এলাকার আলম মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আবিরপাড়া গ্রামের শাহাদত হোসেনের সঙ্গে একই গ্রামের ইনছার আলীর একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুর ২টার দিকে শাহাদত হোসেন ওই জমিতে গাছ কাটতে গেলে ইনছার আলী ও তার পরিবারের সদস্যরা তাকে বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে শাহাদত হোসেনের ছোট ভাই আলম মিয়ার স্ত্রী আলেয়া মারপিটে গুরুতর আহত হলে তাকে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মারা যান আলেয়া।
ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
৩৭ বছরে সুন্দরবন হারিয়েছে ১৪৪ বর্গকিলোমিটার!
কানাডা যাওয়ার কথা বলে 'মেজর' পদ ছেড়েছিল জাহিদ!
/বিটি/







