আজ ১০ টাকা কেজিতে চাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৬, ০৪:০৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৪২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বুধবার) ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় চিলমারী উপজেলার থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্র পরিবারের মাঝে নির্ধারিত কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের এই কর্মসূচি উদ্বোধন করবেন তিনি।
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানের মাধ্যমে ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ উদ্বোধন করতে কুড়িগ্রামের চিলমারীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচি উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে উপস্থিত সুধী সমাবেশে বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী।
এ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে। প্রতি বছরের মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই পাঁচ মাস কর্মসূচির আওতায় চাল পাবে হতদরিদ্র পরিবারগুলো।
কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, কুড়িগ্রামে ১ লাখ ২৫ হাজার ২শ’ ৭৯টি পরিবার এ কর্মসূচির আওতায় চাল পাবে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন সফল করতে চিলমারীতে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলা ও স্থানীয় আওয়ামী লীগসহ প্রশাসনের কর্মকর্তারা কর্মসূচি সফল করতে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে তোড়ন। অপেক্ষায় রয়েছে চিলমারীসহ গোটা কুড়িগ্রামের মানুষ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাফর আলী জানান, ‘আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ সেপ্টেম্বর চিলমারী আসছেন। তার এ কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছেন। প্রধানমন্ত্রী কুড়িগ্রামের মানুষকে ভালোবাসেন বিধায় এক বছরে এ নিয়ে দ্বিতীয়বার তিনি কুড়িগ্রামে সফরে আসছেন।’
কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো.নুরুল আমিন জানান, ‘প্রধানমন্ত্রীর আগমন ও হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ