দুম্বাও আসছে ভারত থেকে!

লালমনিরহাট প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৫

পবিত্র ঈদুল আজহার সময় বৈধ-অবৈধ দুই পথেই ভারত থেকে গরু প্রবেশ করে বাংলাদেশে। তবে এই প্রথম সীমান্তের ওপার থেকে অবৈধ পথে দুম্বা প্রবেশ করেছে দেশে। ভারত-থেকে-আসা-আটককৃত-৫টি-দুম্বা

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটে ভারত থেকে আসা ৫টি দুম্বা আটক  করে বিজিবি। পরে এগুলো লালমনিরহাট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের কাছে জমা দেওয়া হয়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল আহমেদ বজলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,‘সদর উপজেলার মোগলহাট সীমান্তের ধরলা নদীর খেয়াঘাট এলাকায় মোগলহাট বিজিবি ক্যাম্পের একটি টহল দল বুধবার দুপুরে মালিকবিহীন অবস্থায় ৫টি দুম্বা উদ্ধার করে। পরে এগুলো লালমনিরহাট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলে জমা দেওয়া হয়েছে। এসব দুম্বা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের মাধ্যমে নিলামে দেওয়া হবে।’

লালমনিরহাট কাস্টম, এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা হরিষ চন্দ্র বর্মা বলেন,‘সীমান্তে আটক দুম্বাগুলো বিজিবির কাছ থেকে জমা নেওয়া হয়েছে। এগুলো নিলামের প্রক্রিয়া চলছে।’

এদিকে সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন,‘এই প্রথম লালমনিরহাটে দুম্বা দেখা গেল। এগুলো এক নজর দেখার জন্য মানুষ ভিড় করছিল। পরে বিজিবি সেগুলো উদ্ধার করে লালমনিরহাট কাস্টমসের কাছে জমা দিয়েছে বলে জানতে পেরেছি।’

আরও পড়ুন: নীলফামারীতে জমে উঠেছে পশুর হাট

/এআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম