গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কোচাশহর ইউনিয়নের জগ্ননাথপুর চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ধর্মা কালিতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন (৫০) ও তার ছোট ভাই রংপুর চিনিকলের ইক্ষু উন্নয়ন কর্মকর্তা নাহিদ হাসান (৩২)।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, সকালে নুরুল আমিন গোসল করার পর বাড়ির ছাদের উপর যান। এসময় ছাদে জিআই তারের উপর কাপড় ঝুলিয়ে দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃস্ট হন। তার চিৎকার শুনে ছোট ভাই নাহিদ হাসান এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি সুব্রত কুমার সরকার।
/এমডিপি/








