নতুন সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৬, ০০:৫৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ০০:৫৭

গাইবান্ধা জেলা এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন ধরনের সৃজনশীল নিয়মে নির্ধারণ করা প্রশ্নপদ্ধতি বাতিলের দাবিতে বৃহস্পতিবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা গাইবান্ধা ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে অবস্থান নিয়ে প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখে।
এ কর্মসূচিতে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা ইসলামিয়া বালক উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলা মডেল স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয় বলে জানা যায়।
আন্দোলনকারী এসএসসি পরীক্ষার্থীরা বাংলা ট্রিবিউনকে জানান, সৃজনশীল প্রশ্ন ৬টি থেকে ৭টি ও নৈর্ব্যক্তিক প্রশ্ন ৪০টি থেকে ৩০টি করা হয়েছে। কিন্তু সময় বৃদ্ধি করা হয়নি। এই পদ্ধতিতে পরীক্ষা দিয়ে পূর্বের শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে নাই। তাই অবিলম্বে এই প্রশ্নপদ্ধতি বাতিল করতে হবে। তারা পূর্বের নিয়ম অনুযায়ী ৬টি সৃজনশীল প্রশ্ন ও ৪০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের পদ্ধতি ফিরে পেতে চান।
এরআগে একই দাবিতে বেলা ১১টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা শহরের একই এলাকায় মানববন্ধন কর্মসুচি পালন করে। এতে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক পরমানন্দ দাস, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মিলন, এসএসসি পরীক্ষার্থী জুলফিকার, আলআমিন প্রমুখ।

/এইচকে/

পড়ুন: এবারও ভিডিও কনফারেন্সে বিসিএস’র প্রশ্নপত্র নির্ধারণ

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের