প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, দিনাজপুরেও মামলা

দিনাজপুর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৩

দিনাজপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তি করায় দিনাজপুরেও বিএনপির সাবেক নেতা চৌধুরী তানভির আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে।

দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। শুধু প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি নয়, ইরাদ আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও ব্যঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। এছাড়া তিনি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র উল্লেখ করে ছবি আকারে পোস্ট দিয়েছেন নিজের ফেসবুকে।

বিভিন্ন সময়ে চৌধুরী ইরাদ আহমেদ তার ফেসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীকে নিয়ে ছবি ও স্ট্যাটাস পোস্ট করেছেন। আসামি তার  কর্মকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধু, তার পরিবার ও বাংলাদেশের ভাবমূর্তি সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

অ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এই মামলাটি করেছেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে মামলা

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের