সার্ক সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত সঠিক: এরশাদ

রংপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৬, ১৪:১৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৪:১৩

ershad প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বাংলাদেশের সার্ক সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত সঠিক হয়েছে। কারণ একদিনে পাকিস্তান আর ভারতের মধ্যে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তানের হস্তক্ষেপ কাম্য নয়। ফলে সরকারের সিদ্ধান্ত সঠিক বলে জানান তিনি।

সোমবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মধ্যবর্তী নির্বাচন চান না জানিয়ে এরশাদ জানান, দুই বছর পর নির্বাচন হবে। যেহেতু ২৬ বছর ধরে তার দল ক্ষমতার বাইরে এবং তিনি দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন ফলে দলকে সংগঠিত করার তেমন উদ্যোগ নেওয়া যায়নি। কিন্তু ১ অক্টোবর সিলেটের হযরত শাহ জালালের মাজার জিয়ারত করে তিনি আবারও দলকে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনের আগাম প্রস্তুতির জন্য প্রচারনা শুরু করেছেন। এরপর রংপুরেও বড় ধরনের সমাবেশ করবেন তিনি। এরপর বিভাগীয় শহরগুলোতেও সমাবেশ করে দলকে শক্তিশালী করবেন বলে জানান এরশাদ।

এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে নেমে  সরাসরি রংপুর সার্কিট হাউজে আসেন এরশাদ।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ