স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহকারী অধ্যাপক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৬, ১৯:২২আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৯:২২

গ্রেফতারের প্রতীকী ছবি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অশোক কুমার সরকার (৪৫) নামে এক সহকারী অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
অশোক কুমার সরকার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ বৈদ্যনাথ গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুকুল চন্দ্র সরকারের ছেলে ও সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক।
সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুল ওয়াহেদ জানান, স্কুলে যাওয়ার পথে মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে ফুসলিয়ে অশোক কুমার সরকার ও তার তিন সঙ্গী পীরগঞ্জের বিনোদন পার্ক আনন্দ নগরে নিয়ে যায়। এরপর অশোক কুমার সরকার ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে রাতে তাকে বাড়ি নিয়ে আসার সময় পীরগঞ্জ এলাকার একটি বাঁশ ঝাড়ে আবারও ধর্ষণের চেষ্টা করেন তিনি। এসময় ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ও অশোক কুমারকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি আরও জানান, এ ঘটনায় বুধবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে অশোক কুমারসহ তিনজনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

তিনি বলেন,ওই ছাত্রী অসুস্থ হওয়ায় তাকে প্রথম সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের