মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলা: জেএমবি সদস্য গোলাম রব্বানী ৩ দিনের রিমান্ডে

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৬, ১৮:০৩আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৮:০৫

রিমান্ড কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যায় মামলায় জেএমবি সদস্য গোলাম রব্বানীকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। শুক্রবার কুড়িগ্রামের  চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট

 রিমান্ড আবেদন মঞ্জুর করেন।  কুড়িগ্রাম পুলিশ সুপার তবারক উল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

কুড়িগ্রামের পুলিশ সুপার জানান, ‘জেএমবি সদস্য গোলাম রব্বানীকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। সে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। যা ইতোপূর্বে গ্রেফতারকৃত জেএমবি সদস্য হাসান ফিরোজের  (জেএমবি কোড নাম মোকলেছ)  স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেওয়া তথ্যের সঙ্গে মিলে যাচ্ছে।’

পুলিশ সুপার আরও জানান, ‘জেএমবির এই সদস্যরা সু-প্রশিক্ষিত এবং জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার বিষয়ে  স্বীকারোক্তি দিচ্ছে। তথ্য জানার জন্য তাদের কোনও ফোর্স করতে হয় না।’

আটক জেএমবি সদস্যরা কোথায় প্রশিক্ষণ নিয়েছে, জানতে চাইলে পুলিশ সুপার জানান, ‘গাইবান্ধার সাঁঘাটায় গ্রেফতারকৃত জেএমবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা। প্রশিক্ষক হিসেবে কয়েক জনের নাম উল্লেখ করে কখনও খাইরুল, কখনও রাজিব গান্ধী, কখনও সফিকুল তাদের প্রশিক্ষণ দিয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে জেএমবি সদস্য গোলাম রব্বানী।’

জানা গেছে, গ্রেফতারকৃত জেএমবি সদস্য গোলাম রব্বানী রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ১৫ এপ্রিলের পর থেকে সে আর কলেজে যায়নি। পলাতক অবস্থায় মে মাসের প্রথম সপ্তাহ থেকে সে নারায়ণগঞ্জের একটি গার্মেন্টেস এ কাজ করছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক থাকার পর থেকে সে জেএমবির সঙ্গে কোনও যোগাযোগ রাখেনি বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ডিবি পুলিশের একটি টিম জেএমবি সদস্য গোলাম রব্বানীকে গ্রেফতার করে কুড়িগ্রামে নিয়ে যায়। সে রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারু ভীমশীতলা গ্রামের সাইফুল ইসলামের পুত্র।

এনিয়ে এ মামলার ১০ আসামির মধ্যে ৪ জেএমবি সদস্যকে গ্রেফতার করল পুলিশ। এর আগে গত ২৮ এপ্রিল আবু নাসের রুবেল(২০) এবং মাহবুব হাসান মিলন (২৮) এবং ২ মে হাসান ফিরোজ (২৩) নামে তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া অন্য ৩ আসামি ইতোপূর্বে হলি আর্টিজানে খায়রুল ইসলাম বাঁধন, শোলাকিয়ার ঘটনার আসামি হিসেবে নান্দাইলে আবু মোকাদিল ওরফে ডন এবং রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে আবুল বাশীর ওরফে বাইক হাসান পুলিশের গুলিতে নিহত হয়। বাকি ৩ আসামি এখনও পলাতক রয়েছে।

উল্লেখ্য গত ২২ মার্চ কুড়িগ্রামের গাড়িয়াল পাড়া এলাকায় সকালে প্রাত ভ্রমনের সময় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। এরপর  হত্যাকারীরা ককটেল ফাটিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের