নিখোঁজের ৫দিন পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঝোপ থেকে হিমু আকতার(১২) নামে এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
সোমবার সকালে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কে দরবগাজী পীর মাজারের পূর্বপাশে একটি ঝোপ থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। উপজেলার জামতলী গ্রামের হোসেন আলীর মেয়ে হিমু।
শিশুর পরিবার জানায়, গত বুধবার (১২অক্টোবর) সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল।
ওসি বলেন, গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।
/এইচকে/








