প্রক্সি দিতে এসে শ্রীঘরে দুই শিক্ষার্থী

লালমনিরহাট প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৬, ১৩:০৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৩:০৭

প্রক্সি দিতে এসে শ্রীঘরে দুই শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক)পরীক্ষায় প্রক্সি দিতে এসে দুই শিক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার সহকারী কশিমনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।   

ওই দুই শিক্ষার্থী হলেন, সাব্বিউর রহমান (২৫) ও মশিউর রহমান (২১)।  

সাব্বিউর রহমানের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার পূর্বকাচু এলাকায়। তিনি রাবির রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। লালমনিরহাট সরকারি কলেজের দর্শন (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হামিদুল ইসলামের পরিবর্তে তিনি লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন।

মশিউর রহমানের বাড়ি রংপুর কোতোয়ালি থানার মহেশখালী এলাকায়। তিনি রংপুর কারমাইকেল কলেজের হিসাববিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। লালমনিরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পবিত্র কুমারের পরিবর্তে তিনি একই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন।

জানা গেছে,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স দ্বিতীয় বর্ষ (বিশেষ) পরীক্ষা ২০১৫ এর আওতায় শনিবার একাডেমিক সেশন ২০১১-১২ এর মান উন্নয়ন পরীক্ষার্থীরা ইংরেজি (আবশ্যিক) বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে দুই পরীক্ষার্থী হামিদুল ইসলাম ও পবিত্র কুমারের পরিবর্তে সাজাপ্রাপ্ত ওই দুই ভুয়া পরীক্ষার্থী ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মো.জাকির হোসাইন বলেন, ‘সংশ্লিষ্ট পরীক্ষা কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে ভুয়া পরীক্ষার্থীর বিষয়টি অবহিত হয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা বেগমকে জানায়। এরপর তাদের দুই জনকে অধ্যক্ষের কক্ষে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চায়।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা বেগম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান কলেজে আসেন।

সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, সাজাপ্রাপ্ত দুই ভুয়া পরীক্ষার্থী যাদের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন সেই দুই মূল পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদ ওই শিক্ষার্থীকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম