পাটগ্রামে ট্রাকচাপায় শিশুসহ ৩ পথচারী নিহত

লালমনিরহাট প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ১২:০১আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৩:১৮

পাটগ্রামে ট্রাকচাপায় শিশুসহ ৩ পথচারী নিহত লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় শিশুসহ তিন পথচারী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর জাতীয় মহাসড়কের উপজেলার মির্জারকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাটগ্রাম পৌরসভার মির্জারকোর্ট এলাকার দেলোয়ার হোসেন (৩০), একই এলাকার দুবাই প্রবাসী আব্দুস ছাত্তার (২৮) ও মোহাম্মদ লাবিব(১২)। লাবিব স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো।

পাটগ্রাম থানার উপ-পরিদর্শক(এসআই ) আব্দুল হালিম জানান, সকালে মির্জারকোর্ট বায়তুল হামদ জামে মসজিদে ফজরের নামাজ শেষে ওই তিনজন রাস্তায় হাঁটছিল। এ সময় বুড়িমারী স্থলবন্দর অভিমুখে আসা মাহফুজা পরিবহন নামের একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মফিজুল কমিশনার বাড়ির সামনে তাদের পেছন থেকে চাপা দেয়। এতে লাবিব ও দেলোয়ার ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুবাই প্রবাসী আব্দুস ছাত্তারকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারী চালক পলাতক রয়েছে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) অবনী শংকর কর বলেন, ‘ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে মহাসড়ক সচল রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম