ঠাকুরগাঁওয়ে ছাত্র শিবিরের জেলা সভাপতি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ১৬:৪৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৬:৪৮

ঠাকুরগাঁওয়ে ছাত্র শিবিরের জেলা সভাপতি আটক ঠাকুরগাঁওয়ে ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি রাজিউর রহমান রাজুকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে শহরের সরকার পাড়া থেকে তাকে আটক করা হয়।

রাজিউর রহমান রাজু সরকার পাড়ার ইউনুস আলীর ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আটক শিবিরের সভাপতির কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তার মোবাইল ফোনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে বিভিন্ন লেখা পাওয়া গেছে।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ বলেন, আটক শিবিরের সভাপতি সামাজিক মাধ্যমসহ বিভিন্নভাবে সরকার বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছিলেন। তিনি নাশকতা ঘটাতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম