গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ১২:০৮আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১২:০৮

মুখোমুখি সংঘর্ষ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৫৫) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন।  আহত হয়েছেন কমপক্ষে ১০ যাত্রী।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে গোবিন্দগঞ্জ শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল জেলার পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের শাফায়েত উল্যাহর ছেলে। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে গাইবান্ধা থেকে বগুড়াগামী নান্নু এন্টারপ্রাইজের একটি যাত্রীবাসের সঙ্গে ওই এলাকায় মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল ও রংপুর  মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে।

আরও পড়ুন:
রংমিস্ত্রি জহির আয়ের অর্ধেকই ব্যয় করেন জনকল্যাণে

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম