দিনাজপুরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

দিনাজপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৬, ১৯:২৫আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৯:২৫

দিনাজপুরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ দিনাজপুরের ঘোড়াঘাটে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার বিকাল ৪ টায় ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জনগণের সহযোগিতায় বাসচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- ঘোড়াঘাট পৌরসভার চককাটাল এলাকার মন্টু মাহাতোর ছেলে ভ্যানচালক পুরান মাহাতো (৪৫) ও একই এলাকার সাধন মাহাতোর ছেলে সেভেন মাহাতো (৪০)।
ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, বিকাল ৪টার দিকে উপজেলার ডুগডুগি বাজার নামক এলাকায় একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই মারা যায় ভ্যানচালক পুরান মাহাতো। পরে ভ্যানযাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পথে মারা যায় সেভেন মাহাতো।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম