পীরগাছায় কৃষক হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৬, ১৫:৪১আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৫:৪১





রংপুরের পীরগাছায় আবুল কাশেম নামে এক কৃষককে হত্যার অভিযোগে একজনের ফাঁসি ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ নভেম্বর) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান জনাকীর্ণ আদালতে এ রায় দেন। পীরগাছায় কৃষক হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন হাসেন আলী। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিরা হলেন- হানিফ মিয়া , রাজু , সালাম , শহিদুল ও রেহেনা।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৩ জুলাই রংপুরের পীরগাছা উপজেলার ছোট জিলিয়া গ্রামে গাদু ফকিরের ছেলে আবুল কাশেমকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের হাসেন আলীর নেতৃত্বে তার সহযোগীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই সামসুল আলম বাদী হয়ে পীরগাছা থানায় ১০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামী হাসেন আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং অপর ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়। তারা হলেন- ময়নুল ইসলাম , রবিউল ইসলাম , আব্দুস সামাদ ও মতিন।

সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী অতিরিক্ত পিপি ফারুখ মোহাম্মদ রেয়াজুল করিম জানান, এ রায়ে তারা সন্তুষ্ট।

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক প্রমাণিক জানান, তারা ন্যায় বিচার পাননি। তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান