গাইবান্ধায় কারাবন্দি বিএনপি সাধারণ সম্পাদকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৬, ১১:২৩আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১১:২৮

গাউসুল আজম ডলার
গাইবান্ধা কারাগারে থাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম ডলার (৪৮) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার(১২ নভেম্বর) সকালে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন কারা কর্তৃপক্ষ ও পুলিশ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম ডলার গাইবান্ধা জেলা শহরের পশ্চিমপাড়ার মো. আফতাব খন্দকারের ছেলে।

গাইবান্ধা জেলা কারাগারের জেলার মো. মাসুদার রহমান জানান, শনিবার সকালে গাউসুল আজম ডলার হটাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর সকাল সাড়ে ৬টায় তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৬ অক্টোবর থেকে তিনি জেলা কারাগারে ছিলেন। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়ার পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার এসআইএম শাহীন জানান, সকালে তাকে হাসপাতালে নিয়ে আসেন কারা কর্তৃপক্ষ। ভর্তি করার পর দায়িত্বরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেন। কিন্তু হার্টের সমস্যা থাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

আরও পড়ুন- 


‘বেঁচে থাকতে এই বিচার দেখে যেতে চাই’ (ভিডিও)

/এফএস/ 

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান