সাঁওতালদের ওপর হামলা: দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রংপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৬, ১৬:৪৮আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৬:৫৩

সাঁওতালদের ওপর হামলা: দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার ঘটনার মূলহোতাদের আগামী ৬ ডিসেম্বরের মধ্যে গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা শাখা। সোমবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন শেষে এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্র নাথ সরেন অভিযোগ বলেন,  সাঁওতালদের বাড়িতে আগুন দিয়ে মালামাল লুটকারীদের প্রধান স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ও ইউপি চেয়ারম্যান বুলবুলসহ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ তাদের গ্রেফতার করছেনা। এছাড়া গুলি করে ৩ আদিবাসীকে নৃশংসভাবে হত্যা ও তিনজনকে গুলিবিদ্ধ করে চিরতরে পঙ্গু করার পরেও উল্টো আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

সমাবেশ থেকে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে এমপি ও ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে ঘোষণা দেন তিনি।

সমাবেশে থেকে আগামীর ৬ ডিসেম্বর প্রতিটি জেলায় সংহতি সমাবেশ ও পুলিশের গুলিতে নিহত ৩ আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজিব কুমার মাহাতো , সিপিবি কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদের সদস্য শাহাদত হোসেন, জেলা সম্পাদক শাহিন রহমান, নারী নেত্রী হাসনা চৌধুরী, ওয়ার্কাস পাটি নেতা নজরুল ইসলাম হক্কানী, জাসদ নেতা গৌতম রায়  ও বাসদ নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের