সুন্দরগঞ্জে পাচারকালে ১০ টাকা কেজি দরের ২৩০ বস্তা চাল আটক

গাইবান্ধা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৬, ২০:৪৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ২০:৪৭

সুন্দরগঞ্জে পাচারকালে ১০ টাকা কেজি দরের ২৩০ বস্তা চাল আটক গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরের ২৩০ বস্তা চাল পাচারের সময় আটক করেছে স্থানীয়রা। রবিবার বিকালে উপজেলার ছিলামনি বাজারের গোডাইন থেকে চালের বস্তাগুলো পাচারের সময় স্থানীয়রা ট্রলিসহ চাল আটক করে। এসময় উত্তেজিত জনতা গোডাউন তালাবদ্ধ করে রাখেন। তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

কঞ্চিবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আব্দুল ওয়াহেদ জানান,  ডিলার এমিল ছাদেকিন সম্রাট ওই কর্মসূচীর আওতায় গত নভেম্বর মাসের বরাদ্দকৃত ৩০ কেজি ওজনের ৮৮১ বস্তা চাল উত্তোলন করেন। এগুলোর মধ্যে ২৯ নভেম্বর কিছু পরিমাণ চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ করে বাকি বস্তাগুলো গুদামজাত করে রাখেন। পরে রবিবার বিকেলে ওই ডিলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছিলামনি বাজারে তার নিজস্ব গোডাউন থেকে ৬৫ বস্তা চাল কালো বাজারে বিক্রির উদ্দেশে ট্রলিতে করে পাচারের সময় স্থানীয় জনগন টের পেয়ে ট্রলিসহ আটক করে। এসময় ওই গোডাউনেও তালা লাগিয়ে দেয় উত্তেজিত জনগণ।

তিনি আরও জানান, খবর পেয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল আলম পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে ডিলারের ওই গোডাউন থেকে আরও ১৬৫ বস্তা চাল জব্দ করেন।

সুন্দরগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল আলম জানান, আটককৃত চাল জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। এনিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমডিপি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান