বেরোবিতে দায়সারাভাবে রোকেয়া দিবস পালন, শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষুব্ধ

লিয়াকত আলী বাদল, রংপুর
১০ ডিসেম্বর ২০১৬, ১২:৩৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১২:৩৮

বেরোবিতে রোকেয়া দিবসের অনুষ্ঠানে খালি চেয়ার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামে রংপুরে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ৯ ডিসেম্বর রোকেয়া দিবস পালিত হয় সেখানে। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনওরকম দায়সারাভাবে দিনটি পালন করেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোকেয়া দিবস পালনে র‌্যালি,  অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও  ক্যাফেটেরিয়া ভবনে ঘরোয়াভাবে আলোচনা সভার আয়োজন করা হয়। কিন্তু আয়োজক কমিটি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভ্যন্তরীণ কোন্দল আর দিবসটি উদযাপনের কর্মসূচি বিষয়ে কোনও প্রচারণা না থাকায় অনেকটাই ভেস্তে গেছে সেই কর্মসূচি। গুটিকয়েক মানুষ আর হাতে গোনা কয়েকটি বিভাগ নিয়ে দায়সারাভাবে র‌্যালি শেষে আলোচনা সভায় ৬০ জনের মত উপস্থিতি প্রশ্নবিদ্ধ করেছে রোকেয়া দিবস উদযাপনকে। এছাড়া আলোচনা সভার ব্যানারে উল্লেখিত বিশেষ অতিথিরা অনুপস্থিত থাকায় বক্তব্য দেওয়ার মতো ব্যক্তি না থাকায় বিব্রতকর পরিস্থিতিতে পরে আয়োজক কমিটি।  

শিক্ষার্থীদের অভিযোগ, বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ১০ বছর পার হলেও তার কোনও স্থায়ী প্রতিকৃতি বা ভাস্কর্য কিছুই স্থাপন করা হয়নি। ফলে ক্যাম্পাসে অবস্থিত স্বাধীনতা স্মারকে অস্থায়ী প্রতিকৃতি বসিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

তবে শুক্রবার দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে সেখানে কোনও প্রতিকৃতি দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের মধ্যে মাত্র একটি বিভাগের পুষ্পস্তবক দেখা গেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের অংশগ্রহণ তেমন লক্ষ করা যায়নি। এমনকি বাইরে থেকে স্বনামধন্য কোনও অতিথিও আমন্ত্রিত ছিল না। অনুষ্ঠান চলাকালীন  বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানসহ পাঁচটি বিভাগে ক্লাস-পরীক্ষা-সাক্ষাৎকার নিতে দেখা যায়।  

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও নদী বিশারদ ও কলামিস্ট ড. আবু সালেহ মো. তুহিন ওয়াদুদ জানান,  ‘দিবসটি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন হওয়ার কথা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তেমন আয়োজন করলে মহিয়সী নারীর প্রতি শ্রদ্ধা পূর্ণতা পেত।’

অন্যদিকে রোকেয়া দিবস-২০১৬ উদযাপন কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবীর সাংবাদিকদের জানান, ‘দিবসটি ছুটির দিনে হওয়ায় এমন আয়োজন করা হয়েছে। তবে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ওই দিন রোকেয়া দিবসটি ভালোভাবে উদযাপনের সিদ্ধান্ত রয়েছে এবং সেদিন বাইরে থেকে বিশেষ অতিথিও থাকবেন।’

আরও পড়ুন- 

আইভীর শাড়ির অর্ডার দেওয়া হয়েছিল ২০ দিন আগেই
ওয়াটার বাস চলছে কিনা কেউ জানে না

/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম