পঞ্চগড়ে বিভিন্ন দলের দুই সহস্রাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

পঞ্চগড় প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৫

পঞ্চগড় পঞ্চগড় জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংর্বধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠানে বিভিন্ন দলের দুই সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা জাকারিয়া, খয়রুল আলম মাস্টার, খাদেমুল ইসলাম, ময়নুল হক, কামরুল ইসলাম, খলিলুর রহমান, সামসুল হক, জাতীয় পার্টির ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি ও সাবেক সদস্য মকছেদুল ইসলাম ও জামায়াত নেতা পাকছর আলীর নেতৃত্বে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন তাদের ফুল উপহার দিয়ে বরণ করেন।
কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফারুক আলম টবি, মনিরুজ্জামান শ্যামল, পরেশ চন্দ্র বর্মণ, অ্যাডভোকেট আবু ইউনুস লেলিন, বাহারুল আলম, বোদা থানার অফিসার ইনর্চাজ একেএম নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী