‘যেখানে এমপির নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়’

গাইবান্ধা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৭, ১৭:৩১আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৭:৪৩

গাইবান্ধায় বঙ্গবীর কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘নিজের ঘরে যদি একজন সংসদ সদস্য নিহত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। সভা, সমাবেশ, মিছিল-মিটিংয়ে যদি এ ঘটনা হতো, তবুও না হয় একটা কথা ছিল। এর চাইতে খারাপ আর কী হতে পারে।’
মঙ্গলবার দুপুরে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় নিহতের বাড়িতে পরিবারের খোঁজ-খবর নিতে এসে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তিনি নিহত পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘এ হত্যার ঘটনা অত্যন্ত ভয়াবহ। সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই। আগামীকাল কী হবে তা আমরা কেউ বলতে পারছি না। আর আমি যে এখানে এসেছি, রাস্তায় আক্রান্ত হবো কিনা এটাও বলা যায় না।’

তিনি আরও বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন অনেককে গ্রেফতার করতে পারে। কিন্তু ঘটনার সঙ্গে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করা রাষ্ট্রের কর্তব্য।’

আরও পড়ুন:
লিটন হত্যার পৃষ্ঠপোষক বিএনপি: হাছান মাহমুদ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী