সাদুল্যাপুরে উদ্বোধনের দিনেই গুদামে চাল কেনা বন্ধ

গাইবান্ধা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৭, ২২:৪৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ২৩:২১

সাদুল্যাপুরে উদ্বোধনের দিনেই গুদামে চাল কেনা বন্ধ গাইবান্ধার সাদুল্যাপুরে উদ্বোধনের দিনেই সরকারি খাদ্য গুদামে চাল ক্রয় কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। মঙ্গলবার দুপুরে উদ্বোধনের পর এই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চাল ক্রয় উদ্বোধন করার জন্য সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আহ্সান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়া খান বিপ্লব, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান ছামছুল আলম ও  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খাদ্য গুদামে যান। এসময় গুদামের সামনে থাকা চাল দেখে ইউএনও আহ্সান হাবীব চাল ক্রয় অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী মণ্ডলকে। ফলে উদ্বোধনের দিনেই সাদুল্যাপুর খাদ্য গুদামে চাল ক্রয় অভিযান বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আহ্সান হাবীব বলেন, ‘সরকারী বিধি মোতাবেক যে চাল ক্রয়ের কথা রয়েছে, ঠিক সেভাবে চাল ক্রয় করতে হবে। খাদ্য গুদামে অটো মেশিনে বাছাই করা চাল সরবরাহ করতে হবে। কোনভাবে নিম্নমানের চাল ক্রয় করা যাবে না।’

তবে এ বিষয়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী মণ্ডল বলেন,‘সাদুল্যাপুর উপজেলায় অটো রাইল মিলে সংখ্যা কম। তাই মেশিনে বাচাই করা চাল মিলারদের দেওয়া অনেক কষ্টকর। তাছাড়া এখানকার চাল বগুড়া বা অন্য কোথাও নিয়ে গিয়ে মেশিনে শার্টার করারও ব্যয়বহুল।’

প্রসঙ্গত,চলতি মৌসুমে সাদুল্যাপুর উপজেলায় দুটি খাদ্য গুদামে ৬৫৮ টন আমন চাল ক্রয়ের বরাদ্ধ পাওয়া যায়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের