গাইবান্ধায় গৃহকর্মী ধর্ষণের ঘটনায় ৩ যুবক কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ২০:৪৬আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ২০:৪৬

কারাগার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় তন্নি আকতার (১৫) নামে এক গৃহকর্মী ধর্ষণের ঘটনায় তিন যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার বিকালে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় তন্নি ধর্ষণের শিকার হয়। পরে এলাকার লোকজন তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
তারা হলেন- পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ময়নুল হক (২৩), আব্দুল আজিজের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও মৃত মুনছুর আলীর ছেলে বাবলু মিয়া (৩৮)।
তন্নি গাইবান্ধা শহরের পলাশপাড়ায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। তার বাড়িও একই গ্রামে।

শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার বাবলু তন্নির মায়ের অসুখের কথা বলে তার মামাত ভাই ফরিদকে ফোন করে। পরে তন্নি গাইবান্ধা শহরের বাসাবাড়ি থেকে পলাশবাড়ীর তালুকজামিরা এলাকায় বাড়ি ফিরছিল। পথে বাবলু মিয়া ও অন্যরা তাকে বাবলু মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন তন্নিকে উদ্ধার করে ওই তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে তিন যুবককে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় তন্নির পরিবারের পক্ষে শনিবার সকালে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। পরে আটক তিন যুবককে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এছাড়া তন্নির ডাক্তারি পরীক্ষা গাইবান্ধা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম