গাইবান্ধায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেফতার ২৮

গাইবান্ধা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ১২:২৪আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১২:২৭

গাইবান্ধা জেলা

গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীসহ ২৮ জনকে গ্রেফতার করছে পুলিশ।

রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, পুলিশের বিশেষ অভিযানে সুন্দরগঞ্জ থানায় জামায়াতের ছয়জন, পলাশবাড়ী থানায় বিএনপির একজন, জামায়াতের একজন ও শিবিরের একজন গ্রেফতার রয়েছে। এছাড়া অন্য থানায় গ্রেফতারি পরোয়ানা ও মাদক মামলায় ১৯ জন গ্রেফতার রয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, আটককৃতদের মধ্যে ৬ জন জামায়াতে স্থানীয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় পুলিশের বিশেষ অভিযান অব্যহত থাকবে। তবে তাৎক্ষণিকভাবে তিনি গ্রেফতারদের নাম পরিচয় জানাতে পারেননি।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম