ইক্ষু খামারের নিরাপত্তাকর্মীকে মারধর: ২ সাঁওতালের জামিন নামঞ্জুর

গাইবান্ধা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৭, ১৪:১৪আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৪:১৭

রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে পাইপ উত্তোলনে বাধা দেওয়ায় দবির উদ্দিন (৪৮) নামে এক নিরাপত্তাকর্মীকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই সাঁওতালের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক এ রায় দেন। নিরাপত্তাকর্মী দবির উদ্দিন

এর আগে, ওই মামলার ১২ আসামি স্ব-শরীরে তাদের আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে ১০ আসামির জামিন মঞ্জুর ও দুই আসামির জামিন নামঞ্জুর করেন।

জামিন নামঞ্জুর হওয়া দুই আসামি হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুরপাড়া সাঁওতাল পল্লীর হোপনা মিস্ত্রির ছেলে মিখাই (৪০) ও মাদারপুর সাঁওতাল পল্লীর বান্নার ছেলে কৃষ্ণ (৩৯)।

রাষ্টপক্ষের আইনজীবী সহকারী প্রসিকিউটর (এপিপি) মো. মিজানুর রহমান জানান, ইক্ষু খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিনকে মারধর মামলায় ১২ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। কিন্তু বিচারক শুনানি শেষে ১০ আসামির জামিন মঞ্জুর ও দুই আসামির জামিন নামঞ্জুর করে।

প্রসঙ্গত, ইক্ষু খামারের জমিতে সেচ কাজে ব্যবহারের জন্য বর্ডিং (পাইপ) বসানো ছিল। গত ১৪ জানুয়ারি কিছু বাঙালি ও সাঁওতালরা বর্ডিংয়ের পাইপ উত্তোলন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিন বাধা দিলে তাকে মারধর করা হয়।
এ ঘটনায় খামারের ডেপুটি ইনচার্জ (ডিজিএম) মো. আলমগীর হোসেন বাদী হয়ে বাঙালি ও সাঁওতালদের মধ্যে ১২ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ