গাইবান্ধায় শিশু তাহসিন হত্যার দায়ে ৩ যুবকের ফাঁসি

গাইবান্ধা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৭, ১৫:৩৩আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৬:২৪

গাইবান্ধায় শিশু তাহসিন হত্যার দায়ে ৩ যুবকের ফাঁসি গাইবান্ধা সদর উপজেলায় ৫ বছরের শিশু তাহসিন ওরফে অর্ণবকে শ্বাসরোধে হত্যার দায়ে তিন যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের বিচারক রত্মেশ্বর ভর্টচার্জ এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মহিবুল হক সরকার মোহন ফাঁসির বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ (২৭), একই গ্রামের পাবেল মিয়া (১৯) ও রুবেল মিয়া (২৫)। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

পিপি অ্যাডভোকেট মহিবুল হক সরকার মোহন জানান, ২০১০ সালের ২৭ জুলাই সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আমিনুল ইসলাম রুমেলের ৫ বছরের ছেলে তাহসিন ওরফে অর্ণব তার মায়ের সঙ্গে নানার বাড়ি খামার পীরগাছা গ্রামে বেড়াতে আসে। ওই দিন বিকেলে বাড়ির সামনে খেলার সময় জাহিদ, পাবেল ও রুবেল শিশু তাহসিনকে অপহরণ করে। এরপর তার বাবা মায়ের কাছে মুক্তিপণ দাবি করে তারা। পরদিন তারা তাহসিনকে শ্বাসরোধে হত্যা করে লাশ খামার পীরগাছা গ্রামের একটি ডোবায় ফেলে রাখে। এ ঘটনায় তাহসিনের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে ১০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, বৃস্পতিবার আদালত সব সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৩ জনের ফাঁসি আদেশ দেন। বাকী ৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেন আদালত।  

কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ আলম জানান, রায়ের সময় ১০ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে ৭ আসামিকে খালাস দিয়েছেন বিচারক। রায় ঘোষণার পর ফাঁসির আদেশ প্রাপ্ত তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের