১০ টাকা চুরির অপবাদে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৭, ১৯:২৭আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৯:২৯

বগুড়া বগুড়ার ধুনটে আর্জিনা খাতুন (৩৮) নামে এক গৃহবধুকে ১০ টাকা চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্ব হরিগাছা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী রেজাউল করিম পলাতক রয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গৃহবধুর গায়ে জখমের চিহ্ন রয়েছে।লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

নিহত আর্জিনার বড় ভাই আবদুর রাজ্জাক জানান, প্রায় ১৮ বছর আগে ধুনট উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের রেজাউল করিম পার্শ্ববর্তী বিষ্ণুপুর গ্রামের আর্জিনা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। রেজাউল বিয়ের পর থেকে কারণে-অকারণে আর্জিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বেশ কয়েকবার সমঝোতা বৈঠক হয়েছে।

তিনি আরও জানান, গত তিনদিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল। শুক্রবার রাতে রেজাউল করিমের পকেট থেকে ১০ টাকা হারিয়ে যায়। এ জন্য তিনি আর্জিনাকে দায়ী করলে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আর্জিনাকে বেদম মারধর করে রেজাউল। শনিবার সকালে বাড়ির পাশে বাঁশঝাঁড়ে আর্জিনার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তাদের ধারণা, মারধরের পর মারা গেলে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওবার চেষ্টা করা হয়েছে। একই মন্তব্য করেছেন নিহত গৃহবধুর চাচা জালাল শেখ।

এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি মিজানুর রহমান।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের