রকিব উদ্দিনের মতো মেরুদণ্ডহীন সিইসি চাই না: এরশাদ

রংপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৭, ১৪:২৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৪:৩২

এইচ এম এরশাদ কাজী রকিব উদ্দিন আহমদের মতো মেরুদণ্ডহীন প্রধান নির্বচন কমিশনার (সিইসি) আর চাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘আমি আশা করি, সার্চ কমিটি এমন একজন ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সুপারিশ করবে, যিনি রকিব উদ্দিনের মতো মেরুদণ্ডহীন নয়। আমরা মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিকে সিইসি পদে দেখতে চাই।’ সোমবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘আজই সম্ভাব্য ৫ জন ব্যক্তির নাম দেওয়া হবে।আর যাদের নাম দেওয়া হবে ইতোমধ্যে তাদের নাম চুড়ান্ত করা হয়েছে।’

বিএনপি নির্বাচনে না যাওয়ার সম্ভাবনাকে নাকচ করে এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। ফলে তাদের নির্বাচন করতেই হবে।’

এ সময় রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচজনের নামের তালিকা চাওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি।

এর আগে এরশাদ হাসপাতালে এসে পৌছালে হাসপাতালের পরিচালকৎসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের