‘মানুষের সুখ-শান্তি নিশ্চিত করতে পারে একমাত্র জাতীয় পার্টি’

গাইবান্ধা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৭, ১৯:০৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৯:১৩

গাইবান্ধায় এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন,‘দেশের মানুষ ভালো নেই, কেউ শান্তিতে ঘুমাতে পারে না। দেশের মানুষ শান্তি চায়, স্বস্তি চায়। গণতন্ত্র ফিরিয়ে এনে দেশের মানুষের সুখ-শান্তি নিশ্চিত করতে পারে একমাত্র জাতীয় পার্টি।’
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টি আয়োজিত ফলগাছা ড. জেড আই চৌধুরী এগ্রিকালচার ট্রেনিং অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।
এরশাদ আরও বলেন, ‘জাতীয় পার্টির আমলে কোনও মানুষ হত্যা হয়নি, কোনও ধরনের গুম হয়নি। কিন্তু এখন একের পর এক হত্যা ও গুমের শিকার হচ্ছে মানুষ। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে মানুষ শান্তি পাবে। আমরা এ লক্ষে কাজ করে চলছি।’
জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আগামী মার্চে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জাতীয় পার্টি থেকে ব্যারিস্টার শামীম হায়দারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন তিনি।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান আতার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুনিশ শুভ রায়, গাইবান্ধা-২ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ আবদুর রশিদ সরকার, হুসাইন মুহাম্মদ এরশাদের আইন-বিচার বিভাগীয় সম্পাদক ও সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান আলহাজ মোফাজ্জল হোসেন মাস্টার প্রমুখ।

 /বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের