ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আহত ইজিবাইক চালকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:২৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:২৭

ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আহত ইজিবাইক চালকের মৃত্যু নীলফামারীতে ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে আহত ইজিবাইক চালক রবিউল ইসলাম (৩৫) চিকিৎসাধী অবস্থায় মারা গেছেন।শুক্রবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে তিনি মারা যান।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত রবিউল ইসলাম নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের উত্তর কচুকাটা গ্রামের বাসিন্দা।

রবিউল ইসলামের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২০ফেব্রয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রবিউল ইসলাম দুজন যাত্রী নিয়ে কিশারগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের খোকার বাজার থেকে উপজেলার পাগলা বাজারে যাচ্ছিল। পথে বাজারের পাশ্বববর্তী ফাঁকা স্থানে ছদ্মবেশী ওই ছিনতাইকারী রবিউলকে ইজিবাইকটি থামাতে বলে। পরে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে কিশোরীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হলে ওইদিন রাতেই রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক