শজিমেকের চার ইন্টার্নের সমর্থনে রমেকে ধর্মঘট

রংপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০১৭, ১৩:২২আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৩:২২

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আজ শনিবার (৪ মার্চ) থেকে ধর্মঘট শুরু করেছেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ ছয় মাসের স্থগিত করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন রমেকের ইন্টার্নরা। তবে রমেকের অনেক চিকিৎসকই এই ধর্মঘটে অংশ না নিয়ে কাজে যোগ দিয়েছেন।

জানা যায়, বেলা সাড়ে ১১টা থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্মঘট শুরু করেন ইন্টার্ন চিকিৎসরা। পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট আহ্বান করায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এ ব্যাপারে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ফারহান জানান, ‘বগুড়ার চার ইন্টার্ন ডাক্তারের ওপর শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে সারাদেশে ৭২ ঘন্টার ধর্মঘট শুরু হয়েছে, রংপুরেও সেটাই পালন করা হচ্ছে।’ তবে হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার জানান, ইন্টার্নরা কেন ধর্মঘট করছে তা তিনি জানেন না। এ ব্যাপারে তাকে কিছু জানানো হয়নি।

/এফএস/
আরও পড়ুন- 

আমের ব্যবসা ও পল্লী চিকিৎসকের কাজ করতেন ‘বড় হুজুর’

বাংলাদেশ সীমান্তের অর্ধেক কাঁটাতারে ঘিরে ফেলেছে ভারত

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম