দিনাজপুরে জুয়াড়িদের হামলায় ৫ পুলিশ কর্মকর্তা আহত

দিনাজপুর প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ১০:৩৫আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১০:৩৭

দিনাজপুর দিনাজপুরের নবাবগঞ্জে জুয়াড়িদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার, গোয়েন্দা পুলিশের ওসিসহ পাঁচজন আহত হয়েছে। তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামে জুয়াড়িদের ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে জুয়াড়িরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ, গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়। রাতেই আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জুয়ার আসর বসতো। কিন্তু থানা পুলিশের নিরব ভূমিকার কারণে অতিরিক্ত পুলিশ সুপার গোয়েন্দা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালাতে যান। সেসময় জুয়াড়িরা পুলিশের ওপর হামলা চালায়।

/বিএল/

আরও পড়ুন:

আজ ঐতিহাসিক ৭ মার্চ

৭ মার্চের আগের রাত নির্ঘুম কেটেছিল বঙ্গবন্ধুর

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ