সৈয়দ শামসুল হক নাট্যোৎসব: অংশ নিচ্ছে ৮টি নাট্যদল

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ১৮:৩৫আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৯:২৮

সৈয়দ শামসুল হক নাট্যোৎসব: অংশ নিচ্ছে ৮টি নাট্যদল কুড়িগ্রামে ৮ দিনব্যাপী সৈয়দ শামসুল হক নাট্যোৎসব শুরু। ভারত ও বাংলাদেশের ৮টি নাট্যদল এই নাট্যোৎসবে অংশ নিবে। এই উৎসবকে সফল করার উদ্দেশে বুধবার সকাল ১১টায় প্রচ্ছদ কুড়িগ্রামের আয়োজনে পৌরসভা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ শামসুল হকের সমাধিতে গিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে।
বুধবার সন্ধ্য ৭টায় কুড়িগ্রাম পৌর মিলনায়তনে নাট্যোৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ।
উৎসবের প্রথম দিনে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের রচনায় ও আহমেদুল কবিরের নির্দেশনায় বহ্নি বিসর্জন ব-দ্বীপ নাটকটি পরিবেশন করবে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় দিন সৈয়দ শামসুল হকের রচনায় ও কিশোর সেন গুপ্তের নির্দেশনায় নুরুল দিনের সারাজীবন পরিবেশন করবে ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র, নাদীয়া, তৃতীয় দিনে অনন্ত হিরার রচনায় ও আউয়াল রেজার নির্দেশনায় কনডেমড সেল পরিবেশন করবে ঢাকা প্রাঙ্গণে মোর, চতুর্থ দিনে সমীর দাস গুপ্তের রচনায় ও অনন্ত হিরার নির্দেশনায় তৃতীয় একজন পরিবেশন করবেন শব্দ নাট্যচর্চা কেন্দ্র, ঢাকা, পঞ্চম দিনে হাসান শাহরিয়ার রচনায় ও দোলন আজিজ এবং মুস্তাফিজ রাসেলের নির্দেশনায় শাইলোক অ্যান্ড সিকোফ্যান্টস পরিবেশন করবেন পাবনা ড্রামা সার্কেল, ষষ্ঠ দিনে শাহ্মান মৈশানের রচনায় ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় নারী নসিমন পরিবেশন করবে সিরাজগঞ্জ নাট্যলোক, সপ্তমদিনে আনন জামানের রচনায় ও আর্য শশাংকের নির্দেশনায় শিখণ্ডী কথা পরিবেশন করবে রংপুর নাট্যকেন্দ্র এবং গোলাম সরোয়ারের রচনায় ও গোলাম সরোয়ারের নির্দেশনায় ঘর জামাই পরিবেশন করবে প্রচ্ছদ, কুড়িগ্রাম।
/জেবি/

আরও পড়তে পারেন: কল্পনা চাকমা অপহরণ মামলা: পুলিশ তদন্ত রিপোর্টে বাদীপক্ষের নারাজি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের