ঠাকুরগাঁওয়ের হত্যা মামলার আসামি দিনাজপুরে গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ২০:০৪আপডেট : ২২ মার্চ ২০১৭, ২০:০৪

-

ঠাকুরগাঁওয়ে এক নারীকে হত্যার ঘটনার প্রধান আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বুধবার সকাল ১১টায় দিনাজপুর শহরের ফকিরপাড়ায় ছোটমসজিদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

আটক আসামির নাম ইসমাইল হোসেন। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

র‌্যাব ১৩ দিনাজপুর সিপিসি ক্যাম্প-১ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, হত্যার ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। গত ১৯ মার্চ সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের কাজী ফার্ম গেটের সামনের চায়ের দোকানে পাওনা টাকার জের ধরে দোকান মালিকের স্ত্রী হোসেন আরা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: তদন্তে গিয়ে হামলার শিকার র‌্যাব: ৫৫ জনের বিরুদ্ধে মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের