পঞ্চগড়ে সন্দেহভাজন ৬ নারী আটক

পঞ্চগড় প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ১০:০৭আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১০:৪১

পঞ্চগড়ে সন্দেহভাজন ৬ নারী আটক পঞ্চগড় শহরের তেলিপাড়া এলাকার একটি বাড়ি থেকে সন্দেহভাজন ছয় নারীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত দেড়টার দিকে ওই এলাকার রবিউল ইসলাম নামে এক পান দোকানদারের বাড়ি থেকে পুলিশ তাদের আটক  করে।

আটককৃতরা হলেন মালেকা বেগম, আম্বিয়া খাতুন, আহচেনা বেগম, আঙ্গুরা বেগম, সুরফা আক্তার এবং সুমি। এদের সঙ্গে একটি একটি শিশুও রয়েছে। তাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট চন্দনা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পঞ্চগড়ের বার আউলিয়া নামের একটি মাজার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে তারা এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পঞ্চগড় শহরে এসে রাত্রিযাপনের জন্য তারা তেলীপাড়া এলাকার রবিউল ইসলামকে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতাকারী কোনও সংগঠনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তারা প্রতারক চক্রের সদস্যও হতে পারে। তবে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়েছে। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম