সুন্দরগঞ্জে সাবেক মেয়র মুক্তাকে হত্যাচেষ্টার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৭, ১৭:৩৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৭:৩৬

গাইবান্ধা জেলা গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সভার সাবেক মেয়র ও জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি লুৎফর রহমান মুক্তাকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে দুর্বৃত্তরা লুৎফর রহমান মুক্তাকে মোবাইলে সুন্দরগঞ্জ বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নিয়ে মোটা অংকের টাকা দাবি করে। মুক্তা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে মারধর শুরু করে। পরে তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, এ বিষয়ে তিনি অবগত নন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান