দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

দিনাজপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৭, ১৬:০০আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৬:০০

দিনাজপুর দিনাজপুরে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২ জন। শনিবার দুপুরে বিরামপুর উপজেলার মির্জাপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাস মির্জাপুর নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিক্সা ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বিনোদ মুর্মু নিহত হন। এসময় তার মেয়ে যিসিন্তা মুর্মুসহ আরও ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে যাসিন্তা মুর্মুর মৃত্যু হয়।
বিরামপুর থানার উপ পরিদর্শক (এসআই) সাইয়ুম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা উপজেলার বিনাইল ইউনিয়নের আইড়া গ্রামের বাসিন্দা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যানচলাচল স্বাভাবিক করেছে।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম