রংপুরে একটি বাড়ি থেকে ৩টি গ্রেনেড উদ্ধার

রংপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ১২:৪২আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১২:৪৪

রংপুরে একটি বাড়ি থেকে ৩টি গ্রেনেড উদ্ধার রংপুর নগরীর আশরতপুর চকবাজার এলাকায় তোফায়েল হোসেনের বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে গ্রেনেড ৩টি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম।

পুলিশ জানায়, নগরীর আশরতপুর চকবাজার এলাকায় তোফায়েলের বাড়ি নির্মাণ কাজ করার জন্য গর্ত করার সময় মাটির নিচে ৩টি ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি গ্রেনেড উদ্ধার করে।

এ ব্যাপারে এসআই ফকরুল ইসলাম জানান, গ্রেনেডগুলো সম্ভবত যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা ফেলে রেখে যায়। এগুলো দীর্ঘদিন মাটির নিচে থাকায় এর কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। তারপরেও বোমা বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে এলাকাবাসী জানায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে এ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। সম্ভবত তারাই এসব গ্রেনেড ফেলে রেখে গেছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম