দিনাজপুরে বয়লার বিস্ফোরণে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা

দিনাজপুর প্রতিনিধি
০৭ মে ২০১৭, ১৯:২৯আপডেট : ০৭ মে ২০১৭, ১৯:২৯

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিনাজপুরে বয়লার বিস্ফোরণে নিহত ও আহত  শ্রমিকদের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিস্ফোরণে নিহত ১৭ শ্রমিক ও আহত চার শ্রমিকের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। এ সময় আগামী ২৫ মে’র মধ্যে নিহতদের পরিবারকে আরও এক লাখ ৭৫ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক জানান, সব চালকলে ইতিমধ্যে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও চালকলে ত্রুটি কিংবা নিরাপদ কর্মস্থল না থাকলে তাহলে সেসব চালকলের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হুইপ ইকবালুর রহিম বলেন, ‘সরকার সব সময় শ্রমিকদের পক্ষে আছে। তাদের যে কোনও ধরনের সহযোগিতায় সরকার পাশে থাকবে এবং যারা আহত ও নিহত হয়েছে তাদের পরিবারকে সরকারি বিভিন্ন কর্মসূচির মধ্যে নিয়ে আসা হবে।’

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য শিরিন আকতার, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীগঞ্জে যমুনা অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে ১৭ জন নিহত হন।    

/বিএল/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ