সেই লাবণ্যের লেখাপড়ার দায়িত্ব নিলেন এমপি ফজিলাতুন নেসা বাপ্পি

নীলফামারী প্রতিনিধি
১২ মে ২০১৭, ১০:৪৮আপডেট : ১২ মে ২০১৭, ১১:২৬

লাবণ্যের লেখাপড়ার দায়িত্ব নিলেন এমপি ফজিলাতুন নেসা

‘কেউ কি আমার পড়ালেখার দায়িত্ব নিতে পারেন না?’এই শিরোনামে ১০ মে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশ হয়। খবরটি পড়ে ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত আসনের এমপি ফজিলাতুন নেসা বাপ্পি নীলফামারীর লিমানা খন্দকার লাবণ্যের পড়ালেখার দায়িত্ব নিলেন।

লাবণ্যকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি পড়ার পর এমপি ফজিলাতুন নেসা বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ওই সময় তাকে মেয়েটির মা মঞ্জুয়ারার নম্বর দেওয়া হয়। এমপি তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে লাবণ্যের পড়াশুনার দায়িত্ব নেবেন বলে আশ্বস্ত করেন। এ খবর শুনে তার পরিবারে বইছে আনন্দের জোয়ার।

নীলফামারী সরকারি বালিকা বিদ্যালয় থেকে লাবণ্য এবার এসএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে নীলফামারী শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার লোটন খন্দকার ও মঞ্জুয়ারার মেয়ে। তার স্বপ্ন আইনজীবী হওয়ার। সেই স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এমপি ফজিলাতুন নেসাকে ধন্যবাদ জানিয়েছে সে।

 /বিএল/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম