এবার ঢাকায় আন্দোলন করে দেখাবে বিএনপি: নজরুল ইসলাম

রংপুর প্রতিনিধি
১৫ মে ২০১৭, ০৩:২৮আপডেট : ১৫ মে ২০১৭, ০৩:৩০

এবার ঢাকায় আন্দোলন করে দেখাবে বিএনপি: নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি সারাদেশে যে আন্দোলন করেছিল, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের আন্দোলন কখনও হয়নি। তখন জনগণ রাজধানী ঢাকাকে সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন করে দিয়েছিলো। তবে আমরা ঢাকায় কোনও আন্দোলন করতে পারিনি।কিন্তু এবার দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই বিএনপি এবার ঢাকায় আন্দোলনে নামবে। আর সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

রবিবার (১৪ মে)সন্ধ্যায় রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘বর্তমান সরকার সবসময় অভিযোগ করে বিএনপি নাকি আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। কিন্তু আজ পর্যন্ত সরকার প্রমাণ করতে পারেনি কোন নেতা ও বিএনপি কর্মী বাসে আগুন দিয়েছে। আসলে তারা আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করছে। তারা জনগণের কাছে বিএনপিকে হেয় করার জন্য আন্তর্জাতিকভাবে বিএনপির ভাবমুর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

নজরুল ইসলাম খান আওয়ামী লীগকে মামলাবাজ সরকার আখ্যায়িত করে বলেন, ‘সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাছ রিজভীসহ অনেককে আসামি করেছে। হাবিবুন্নবী খান সোহেলের বিরুদ্ধে দেড়শ মামলা দিয়েছে এ সরকার। ফলে এ মামলাবাজ সরকার যতই গণতন্ত্রের দাবি করুকনা কেন এরা জনগনকে ভয় পায়। তাই তারা গণতন্ত্রী দাবি করলেও জনগনকে ভোটের অধিকার দেয় না।’

এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেই তাদের বিদায় দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহবান জানান তিনি।

দলের মধ্যে গ্রুপিং-লবিং বন্ধ করার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম বলেন, এসব করলে দলের ক্ষতি হয়। সে জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জেলা বিএনপির সভাপতি এমদাদ ভরসা সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আরও অনেকে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম