জনগণ জাতীয় পার্টির দিকেই মুখিয়ে আছে: জিএম কাদের

লালমনিরহাট প্রতিনিধি
১৮ মে ২০১৭, ০৪:০৫আপডেট : ১৮ মে ২০১৭, ০৪:১০

যুব সংহতির লালমনিরহাট শাখার এক পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম কাদের জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘বিএনপি-আওয়ামী লীগের অত্যাচার, অনিয়ম-দুর্নীতির কারণে দেশের ক্ষুব্ধ জনগণ জাতীয় পার্টির দিকেই মুখিয়ে আছে।’ বুধবার রাত সাড়ে ৮টার দিকে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে জাতীয় যুব সংহতির লালমনিরহাট শাখার এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে জাতীয় পার্টি তত শক্তিশালী হচ্ছে। আগামী একাদশ সংসদ নির্বাচনে উত্তরাঞ্চলের আসনগুলো ছাড়াও সারাদেশ থেকে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়ে সংসদে যাবেন।’

বিএনপির সমালোচনা করে জিএম কাদের আরও বলেন, ‘জনগণের মাথাপিছু আয় ৫ হাজার ডলারে উন্নীত করার ফাঁকা বুলি দিয়ে বিএনপি ভিশন-২০৩০ ঘোষণা করেছে। কিন্তু বাস্তবে তা কিভাবে করা হবে তা পরিষ্কার করেনি দলটি।’

লালমনিরহাট জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সমাজ কল্যাণ-বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য এসকে খাজা মইনুদ্দীন, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কুদরত-ই-ইলাহী বাবুল, লালমনিরহাট সদর উপজেলা সভাপতি আকবর ইমাম, লালমনিরহাট পৌর সভাপতি অ্যাডভোকেট নজরুল হক প্রমূখ।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম