বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় নারী নিহত

লালমনিরহাট প্রতিনিধি
১৮ মে ২০১৭, ১৯:১১আপডেট : ১৮ মে ২০১৭, ১৯:১১

বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় ইজারন নেছা (৬০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইজারন নেছা বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্ট এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ভারতের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর জিরোপয়েন্ট সীমান্ত থেকে বাংলাদেশের প্রায় ৪০ গজ ভেতরে এ দুর্ঘটনা ঘটে। বুড়িমারী স্থলবন্দরে মালামাল আনলোড করে ফেরার সময় ভারতগামী খালি ট্রাকের চাপায় বৃদ্ধা নিহত হন।
বুড়িমারী স্থলবন্দর বিজিবি কোম্পানির সুবেদার ফোরকানুল হক ট্রাকচাপায় বৃদ্ধ নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তবে ঘাতক ভারতীয় ট্রাকটি আটক করা যায়নি।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দর চলাচলকারী আন্তর্জাতিক মহাসড়কে পরিত্যক্ত পাথর কুড়াতে গিয়ে ইজারন নেছা (৬০) নামে এক বাংলাদেশি বৃদ্ধ নারী ভারতীয় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকেও অবহিত করা হয়েছে।’

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্তিতি স্বাভাবিক রয়েছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের