বিরলে আবারও প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
২৮ মে ২০১৭, ১৯:৫১আপডেট : ২৮ মে ২০১৭, ১৯:৫৩

দিনাজপুর দিনাজপুরের বিরলে তিন দিনের ব্যবধানে আবারও প্রেমিক-প্রেমিকার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুর সাড়ে ১২টায় বিরল উপজেলার শীষগ্রাম এলাকার একটি কদম গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহতরা হলেন বিরল উপজেলার শহরগ্রাম এলাকার অতিন চন্দ্র রায়ের ছেলে চন্দন কুমার রায় (১৭) ও পার্শ্ববর্তী বাদারী গ্রামের নীল কান্ত দেবশর্মার মেয়ে ছায়া রানী দেবশর্মা (১৬)। তারা দুজনই এবার বিরল উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে চন্দন কুমার রায় পাস করলেও পাস করতে পারেনি ছায়া রানী দেবশর্মা।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকালে দুজনই বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাসায় ফেরেনি। রবিবার সকালে পার্শ্ববর্তী শীষগ্রাম এলাকার একটি কদম গাছে তাদের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণেই তারা দুজনে আত্মহত্যা করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ মে) বিরল উপজেলার সাকোইর গ্রামে একটি আম গাছ থেকে আরও দুই প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের