দিনাজপুরে ট্রাকচাপায় এএসআই নিহত

গাইবান্ধা প্রতিনিধি
০৮ জুন ২০১৭, ০২:১০আপডেট : ০৮ জুন ২০১৭, ০২:১৮

এএসআই ফজির উদ্দিন আহমেদ গাইবান্ধার পলাশবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজির উদ্দিন আহমেদ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।  বুধবার রাত ৯টার দিকে গাইবান্ধা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার সোনামুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফজির উদ্দিনের বাড়ি দিনাজপুর জেলা শহরে। তিনি কোতোয়ালী থানা এলাকার জামালপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।

পলাশবাড়ী থানার ওসি জানান, ‘ফজির উদ্দিন গ্রেফতারি পরোয়ানা তামিলের দায়িত্বে ছিলেন। তিনি মোটরসাইকেলে ঘোড়াঘাট উপজেলা শহরের যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঘোড়াঘাটের সোনামুখী এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ফজির উদ্দিন মোটরসাইকেলসহ ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান।’

ওসি বলেন, ফজির উদ্দিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর চালক  (ঢাকা মেট্রে ট-১১-৯৯৯৩) ট্রাকটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। ট্রাকটি ঘোড়াঘাট পুলিশ হেফাজতে রয়েছে। 

/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম