রৌমারী সীমান্ত থেকে বাংলাদেশিসহ দুজনকে আটক করেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ জুন ২০১৭, ০০:৫১আপডেট : ১০ জুন ২০১৭, ০০:৫৪

কুড়িগ্রাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্ত থেকে নজরুল ইসলাম (২৩) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীসহ দুজনকে আটক করেছেন ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার  দিবাগত রাত ৩টার দিকে মোল্লারচর সীমন্তের ১০৬১ নম্বর মেইন পিলার কাছ থেকে তাদের আটক করে বিএসএফ।

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, বেহুলারচর গ্রামের গরু ব্যবসায়ী  নজরুল ইসলাম ও ভারতের ধুপরী জেলার মাইনকারচর থানা পানাতি পাড়া আলম মিয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে একদল গরু ব্যবসায়ী মোল্লারচর সীমন্তের ১০৬১ নম্বর মেইন পিলার দিয়ে অবৈধ পথে বাংলাদেশে গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের ৫৭ বিএসএফ কুচনীমারা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। গুলির শব্দ শুনে পালানোর সময় ওই দুজনকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। 

লে. কর্নেল আতিকুর রহমান জানান, ভারতের অভ্যান্তরে প্রবেশ করে অবৈধ পথে গরু নিয়ে আসার সময় বিএসএফ এর সদস্যরা এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করে নিয়ে গেছে।

এ ব্যাপারে আজ শুক্রবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত দুই ঘণ্টা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এর আহ্বান জানানো হলেও এতে সাড়া দেয়নি বিএসএফ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী