তিন বিষয়ে অগ্রাধিকার বেরোবি’র নতুন উপাচার্যের

লিয়াকত আলী বাদল, রংপুর
১৪ জুন ২০১৭, ২০:৩৮আপডেট : ১৪ জুন ২০১৭, ২০:৪৪

বেরোবিতে দায়িত্ব গ্রহণ করলেন নতুন উপাচার্য রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছনে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, দায়িত্ব পালনের সময় তিনটি বিষয়কে অগ্রাধিকার দেবেন। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন আগে নির্মাণকাজ শেষ হওয়ার পরও পড়ে থাকা ক্যাফেটারিয়া চালু, সেশন জটের কবল থেকে শিক্ষার্থীদের রক্ষা ও শিক্ষকদের মধ্যে দলাদলি আর দ্বন্দ্ব নিরসন করে ক্যাম্পাসে সুষ্টু পরিবেশ ফিরিয়ে আনাই হবে তার প্রধান লক্ষ্য।

এর আগে আজ বুধবার (১৪ জুন) সকালে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা-কমর্চারীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি প্রশাসনিক ভবনে আসলে তাকে বরণ করেন শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা। শুভেচ্ছা গ্রহণের পর নয়া উপাচার্য তার চেম্বারে বসেই বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭’শ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর চলতি মাসের বেতন বোনাস পরিশোধ করার ব্যবস্থা করেন। তিনি নির্দেশ দেন আজই যেন সবার মাসিক বেতন,ঈদ বোনাসসহ যাবতীয় পাওনা পেয়ে যায়। বেরোবিতে দায়িত্ব গ্রহণ করলেন নতুন উপাচার্য

রেজিস্ট্রার দফতরের এক কর্মকর্তা জানান, গত ৫ মে আগের উপাচার্য অধ্যাপক নুর উন নবীর ৪ বছরের চাকরির মেয়াদ শেষ হয়। উনি চলে যাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ৭’শ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী চলতি মাসের বেতন ভাতা পাননি। এমনকি ঈদ বোনাসও তাদের দেওয়া হয়নি। নতুন উপাচার্য তার অফিসে বসেই সবার বকেয়া বেতন-ভাতা ঈদ বোনাস দেওয়ার ব্যবস্থা নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরও জানান, উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগের পরীক্ষার ফলাফল ঘোষণা করা যাচ্ছিল না। আগের উপাচার্য বিভিন্ন বিভাগীয় প্রধান, ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ ১৭টি পদ একাই তার দখলে রাখায় এসব বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ারে পরও ফলাফল প্রকাশ করা যাচ্ছিল না। উপাচার্য তাৎক্ষণিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করে দেওয়ার নির্দেশ দেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর উপাচার্য রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কবর জেয়ারত করেন। পরে রংপুর কেরামতিয়া জামে মসজিদে রাঙামাটিসহ কয়েকটি স্থানে পাহাড় ধসে চার সেনা সদস্যসহ শতাধিক মানুষের মৃত্যুতে তাদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেন।

/এফএস/ 

আরও পড়ুন- 


পাহাড় ধসে চার জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৭

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম