মোটরসাইকেল থেকে পড়ে ছাত্রদল নেতা নিহত

লালমনিরহাট প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ০৩:২০আপডেট : ১৯ জুন ২০১৭, ০৩:২২

লালমনিরহাট মোটরসাইকেল থেকে পড়ে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম মোহন(২৬) নিহত হয়েছেন। রবিবার (১৮ জুন) রাত ১০টার দিকে কুড়িগ্রাম-লালমনিরহাট জাতীয় মহাসড়কের মোস্তফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।মুহিবুল লালমনিরহাট সদর উপজেলার মিশনমোড় টিঅ্যান্ডটি এলাকার আব্দুস সাত্তার বাদশার ছেলে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের লালমনিরহাট সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন জানান, কুড়িগ্রাম থেকে মোটরসাইকেলে করে লালমনিরহাটে বাসায় ফেরার পথে মোস্তফিরহাট এলাকায় পড়ে গিয়ে মুহিবুল আহত হন। এসময় তার সাথে থাকা বন্ধু নাজমুল হাসান তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়। পরে মোহনের মরদেহ বাসায় নিয়ে আসা হয়েছে। তবে নাজমুল হাসান অক্ষত আছেন।


এদিকে জানা গেছে, মোহনের পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই সোমবার (১৯ জুন) বাদ জোহর স্থানীয় গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে খোচাবাড়ী জাতীয় কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার( সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, আমরা মোহনের মৃত্যুর খবর পেয়েছি। যেহেতু নিহতের পরিবারের কোনও অভিযোগ নেই তাই মরদেহ দাফনে কোনও বাধা নেই।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম