নীলফামারী রেলস্টেশনের মাসিক আয় ২৪ লাখ

নীলফামারী প্রতিনিধি
২০ জুন ২০১৭, ১১:৫২আপডেট : ২০ জুন ২০১৭, ১১:৫৬

নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন, ছবি: সংগৃহীত

আয় বেড়ে যাওয়ায় রেলের গতিও বেড়েছে নীলফামারী রেলস্টেশনের। নিয়মিত পাঁচটি আন্তঃনগর ট্রেন চলা চলের কারণে এই স্টেশন থেকে মে মাসে রাজস্ব আয় হয়েছে ২৪ লাখ টাকা। চলতি মাসে তা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্টেশন কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জুন) দুপুরে সদরের পুরনো রেলস্টেশন গিয়ে কথা হয় বুকিং সহকারী জাহিদুল ইসলামের (৩৫) সঙ্গে। তিনি বলেন, গত বছরের চেয়ে এবার দ্বিগুণ রাজস্ব আয় হয়েছে।

সূত্র জানায়, খুলনাগামী রূপসা ও সীমান্ত একপ্রেস ট্রেনটি আগে চলাচল করতো সৈয়দপুর রেলস্টেশন পর্যন্ত। চলতি বছরের মার্চ  থেকে ওই দুটি ট্রেন নীলফামারী হয়ে জেলার চিলাহাটি রেলস্টেশন পর্যন্ত চলাচল করছে।

রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুরু করে চিলাহাটি থেকে। এর আগে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল করতো ওই চিলাহাটি রেলস্টেশন থেকে।

বর্তমানে ট্রেনের সংখ্যা বাড়ায় জেলার চিলাহাটি এবং ডোমার রেলস্টেনের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি আয় বেড়েছে নীলফামারী রেলস্টেশনের।

এ ব্যাপারে নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বাংলা ট্রিবিউনকে বলেন, স্টেশনের ওপর দিয়ে চিলাহাটি পর্যন্ত দুটির স্থলে পাঁট আন্তনগর ট্রেন নির্ধারিত সময়ের মধ্যে চলাচল করায় যাত্রীদের আস্থা বেড়েছে ট্রেনের ওপর। একারণে স্টেশনের আয় বেড়েছে কয়েকগুণ। মে মাসে স্টেশনটিতে রাজস্ব আয় হয়েছে ২৪ লাখ টাকা। পাশাপাশি জেলার ডোমার ও চিলাহাটি স্টেশনেরও আয় বেড়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম